শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় পল্টনস্থ আইএবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে আতিকুর রহমান মুজাহিদ এবং সেক্রেটারি হিসেবে মাওলানা নুরুল ইসলাম নাঈম দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুফতি ওয়ালীউল্লাহ, অধ্যক্ষ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম ও ডা. মুজিবুর রহমান।

জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে মুফতি ফরিদ ইসলামকে। এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মোস্তফা আল-মামুন মনির।

সাংগঠনিক দায়িত্বে ছয়জনকে রাখা হয়েছে। তারা হলেন— সাংগঠনিক সম্পাদক-১ ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক-২ মুফতি নিজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক-৩ মাওলানা আব্দুল কুদ্দুস রশিদী, সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক-৫ হাফেজ আবু হানিফ ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক-৬ মুফতি হাফিজুল হক ফাইয়াজ।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মুফতি মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মো. শরিফুল্লাহ শাকিল, অর্থ ও প্রকাশনা সম্পাদক এবিএম রাকিবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা ডা. সাব্বির খান, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই এবং ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউনুস তালুকদার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাস্টার আমিনুল ইসলাম তালুকদার (অব.), নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুফতি সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সহকারী সম্পাদকদের মধ্যে রয়েছেন সহ-প্রচার সম্পাদক মুফতি আরমান হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মাওলানা খালিদ বিন আকবার, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আরিফ হোসেন মৃধা, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খন্দকার আশিকুর রহমান, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মাওলানা আলাউদ্দিন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাওলানা ইসহাক চোকদার।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মুফতি ফয়জুল্লাহ, আলহাজ্ব মুহাম্মাদ আলউদ্দিন, মুহাম্মাদ আলমগীর হোসাইন, আলহাজ্ব মো. ইসলাঈল, মুফতি নাহিদুল ইসলাম, মুহাম্মাদ কামাল হোসেন, মুহাম্মাদ আবু সিয়াম, হাফেজ আবুল কাশেম, মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা জাকির হোসেন, মুহাম্মাদ শফিউল্লাহ ও হাজী নুরে আলম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ