রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সাবেক নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ সাংগঠনিক মুজাকারা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ মুজাকারা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মুজাকারায় জমিয়তের বর্তমান সাংগঠনিক অবস্থা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলাকায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক শক্তি ও ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের ইসলাম, মুসলিম উম্মাহ ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জমিয়তের ভূমিকা আরও কার্যকর ও সুসংহত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই।

তারা আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি এবং দক্ষ ও আদর্শিক কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মুযাকারায় অংশ নেওয়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সাবেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলাকায় জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে পারস্পরিক সমন্বয় ও ঐক্যের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ