মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান জেলা উত্তর ও দক্ষিণ শাখা গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বান্দরবান জেলায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জেলাটিকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা, উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মো. আবুল কাশেমের সঞ্চালনায় মজলিসে শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। শূরা সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে কাজের সুবিধার্থে বান্দরবান জেলাকে উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলায় ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দিন, বান্দরবান জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা হেমায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ সালাহউদ্দিন, বান্দরবান দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাওলানা ডাঃ শফিকুর রহমান আজাদ প্রমুখ।

মজলিসে উপস্থিত শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে—
উত্তর শাখায় হাফেজ মাওলানা আব্দুস সোবহানকে সভাপতি ও এইচ.এম. আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়।

দক্ষিণ শাখায় মাওলানা আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মাওলানা ডা. শফিকুর রহমান আজাদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ