রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না

ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত মে মাসে একটি সংক্ষিপ্ত সামরিক সংঘর্ষের সময় ছয়টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে রয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

রোববার (১৭ আগস্ট) লাহোরে এক সেমিনারে তিনি বলেন, ভারত অভিযান শুরু করার 'কয়েক মিনিটের মধ্যেই আমরা গুলি করে ভূপাতিত করা ছয়টি বিমানের ভিডিও ফুটেজ পেয়েছি। আমাদের কাছে এই ফুটেজ আছে।'

মহসিন নাকভি উল্লেখ করেন, 'আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ করছিল। আমাদের প্রতিষ্ঠানগুলোর কাছে ভারতের (পরিকল্পনা) সম্পর্কে অনেক আগে থেকেই তথ্য ছিল।'

তিনি বলেন, 'আমরা জানতাম তারা (ভারত) কী পরিকল্পনা করছে, তারা কোন বিমান ব্যবহার করবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, তাদের স্বীকৃতি দেওয়া দরকার।'

তিনি আরও বলেন, 'আমরা যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তখন জনবহুল এলাকার কাছাকাছি সামরিক স্থাপনা লক্ষ্য করেছিলাম। বেসামরিক হতাহত এড়াতে সর্বাত্মক চেষ্টা করেছিলাম। আমরা তাদের বৃহত্তম তেল ডিপোগুলোর একটি ধ্বংস করে দিয়েছি এবং কোনো বেসামরিক হতাহত হয়নি। তখনই আমরা বুঝতে পেরেছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করছেন।'

নাকভি বলেন, রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমানঘাঁটি, যেটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, সেখানে কোনো ক্ষতি হয়নি। আমাদের একটি ঘাঁটিতে ক্ষতি হয়েছে, যেখানে বিমান বাহিনীর একজন সদস্য শহীদ হয়েছেন, শুধু এটুকুই।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ