দেশের শীর্ষ ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলেছেন, ইসলামী ব্যাংকিং খাতের অগ্রযাত্রা টেকসই করতে দক্ষ শরিয়াহ অডিটর তৈরির ওপর গুরুত্বারোপ করা জরুরি। এ জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় আইএফএ কনসালটেন্সির প্রধান কার্যালয়ে সংস্থাটির দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশের প্রথম শরিয়াহ কনসালটেন্সি ফার্ম আইএফএ কনসালটেন্সি (IFAC) প্রতিষ্ঠার পর থেকে শরিয়াহ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, করপোরেট যাকাত হিসাব, শরিয়াহভিত্তিক বিজনেস প্ল্যান, সুকুক ইস্যু, ডকুমেন্টস রিভিউ, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মতবিনিà¦