মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা আশাবাদী আসন্ন জাতীয় নির্বাচন সরকার ঘোষিত সময় অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটি গ্রহণযোগ্য, প্রতিনিধিত্বশীল ও নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার নবাবগঞ্জ বাগমারা হলিডে পার্টি সেন্টারে আয়োজিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা আহ্বায়ক মাওলানা আফযাল হোসাইন রাহমানীর সভাপতিত্বে ও সচিব মুফতি হায়াত মাহমুদ জাকিরের পরিচালনায় এই সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
আরো বক্তব্য রাখেন, মাওলানা জিয়াউল হক কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী প্রমুখ।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শতবর্ষী ঐতিহ্যবাহী রাজনৈতিক কাফেলা হিসেবে সব সময় ইসলামি মূল্যবোধ, জাতীয় স্বার্থ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজনীতি জনগণের কল্যাণের মাধ্যম, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার মাধ্যম নয়।

নেতৃবৃন্দ আরো বলেন,বর্তমানে একটি সুবিধাবাদী ও সুযোগসন্ধানী মহল নির্বাচনী ঐক্যের নামে জমিয়তকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের স্পষ্টভাবে বলতে চাই, জমিয়তের অবস্থান সুদৃঢ়, স্বতন্ত্র ও নীতিনিষ্ঠ। জমিয়ত কারও হুমকি, ফাঁদ বা চাপে নীতিতে ছাড় দেবে না। 

নেতারা বলেন, আমরা ঐক্যের বিপক্ষে নই, তবে তা হতে হবে স্বচ্ছ, শ্রদ্ধাপূর্ণ ও নৈতিক ভিত্তিতে। জনগণের স্বার্থ ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় গঠিত ঐক্যই ফলপ্রসূ হতে পারে বলে আমরা বিশ্বাস করি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ