সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

চবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আব্দুর রহমান ও রাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইসিএসবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চবি শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে চবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম রাকিব।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের প্রতি সমাজের প্রত্যাশা অনেক। তাই ব্যক্তি গঠনের মাধ্যমে সমাজগঠনে আমাদের এগিয়ে আসা উচিত।"

নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান বলেন, "ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইতিবাচক ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সাথে থাকবে, ইনশাআল্লাহ। চাকসু শিক্ষার্থীদের অধিকার। চাকসুর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সম্মুখ সারিতে থাকবো, ইনশাআল্লাহ।"

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাকিব বলেন, "ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিরলস কাজ করে যাবে, ইনশাআল্লাহ।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ