সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি আনোয়ার, সম্পাদক ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা ঢাকা জেলা উত্তরের মজলিসে শুরা অধিবেশন বুধবার (৩০ এপ্রিল) সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা নির্বাহী কমিটি পুনর্গঠিত হয়। এতে মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী সভাপতি এবং মুফতি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সংগ্রামী কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা মুহাম্মাদ ফয়সাল। 

অধিবেশনে উপস্থিত অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন: মাওলানা সানাউল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম, মুফতি সুলতান মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা নাজির আহমদ, মাওলানা আব্দুর রশিদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল ইসলাম শাকিল, মুফতি মাহমুদুল হাসান আওলাদ, মুফতি খন্দকার কাউসার হোসাইন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মুফতি মাহবুবুর রহমান গুলজার, মাওলানা মাহবুবুল হক, মাওলানা রেজাউল করিম, মাওলানা আমিন কাসেমী, মাওলানা মোস্তফা হোসাইন, মুহাম্মদ আফিফ আহমদ, মাওলানা আব্দুস সবুর খান, মাওলানা রাফিউল ইসলাম, মৌলভী আওলাদ হাসান, মাওলানা শোয়াইব আহমদ এবং মাওলানা আবুল কাশেম।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ দ্বীন ও ইসলামের পথে অবিচল থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দোয়া কামনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ