রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে

হেফাজতের মহাসমাবেশ সফল করতে নানুপুরের পীরের আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, নানুপুর-এর মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী।

তিনি বলেন, এই মহাসমাবেশ কুরআন-সুন্নাহবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা-বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলাসহ সকল গণহত্যার বিচার এবং ভারতে ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী দেশের তাওহীদি জনতা, ওলামা-মাশায়েখ, ছাত্রসমাজ, বিশেষ করে নানুপুরের মুহিব্বিনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ঈমানী আন্দোলনকে সফল করতে উদাত্ত আহ্বান জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ