রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আ.লীগের নিষিদ্ধ ঘোষণায় স্পষ্ট বার্তা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় সভায় এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে।

তিনি বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রতিবেদনটি মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। তাই আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। দলটির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা মধ্যমপন্থি হবে। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেয়ারও আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ