রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

ফিদায়ে মিল্লাত একাডেমীতে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আলোকিত ভবিষ্যৎ নির্মাণে জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রোস্টেশন সংলগ্ন ফিদায়ে মিল্লাত একাডেমীর উদ্যোগে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) একাডেমীর মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন বাবু এবং পরিচালনা করেন একাডেমীর পরিচালক ও ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, পাঠে অগ্রগতি, শৃঙ্খলা, কুরআন তিলাওয়াত ও আদর্শিক আচরণ বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামিয়া সুবহানিয়া তুরাগ, ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মহিউদ্দীন মাসুম বলেন, “শুধু একাডেমিক শিক্ষা নয়; আদর্শ, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়াই আমাদের লক্ষ্য। এই একাডেমি হবে দীন ও দুনিয়ার সংমিশ্রণভিত্তিক শিক্ষার আদর্শ মডেল।”

অনুষ্ঠান শেষে বরেণ্য ওলামায়ে কেরাম ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ