শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে: মঞ্জু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি নিয়ে জনমনে সংশয় রয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। প্রশাসনে এখনো শৃঙ্খলা ফিরেনি। প্রশাসন স্বাভাবিক হতে সময় লাগবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, ‘ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ। আমরা সব ভেদাভেদমুক্ত দেশ চাই। আমরা পলিসি নিয়ে ডিবেট করবো তবে দেশ সবার আগে। আমরা দেশের মঙ্গল নিয়ে কাজ করবো। কিন্তু কাজ করতে গেলে কেউ আমাদের ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল এসব কথা বলে এসব কথা বাদ দিতে হবে। অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে হবে। পুরানো রাজনীতি বাদ দিতে হবে।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি-জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী যাঁতাকলে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করছে এটি খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা কেউ অপরের সম্পর্কে জানছি না, ভাবছি না। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য দরকার। আমরা কেউ দেশ নিয়ে ভাবছি না, এটি শুভ লক্ষ্মণ নয়। এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দুর্ভাগ্য।’

প্রবীণ সাংবাদিক মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ