বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

ইজতেমায় আরও এক মুসল্লির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিত ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির ইন্তেকাল হয়েছে। ওই মৃতব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। গোপালগঞ্জের মোকসেদপুর এলাকা থেকে সাথিদের সঙ্গে ইজতেমায় এসেছিলেন। তিনি ৩১ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে নিজ খিত্তায় অবস্থানরত মারা যান তিনি। ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়। এ নিয়ে ইজতেমায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আযকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।

দ্বিতীয় পর্বের ইজতেমা উপলক্ষে সোমবার থেকেই হাজারো মুসল্লি এসেছেন টঙ্গী তুরাগ নদের তীরে। ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন ঢাকা জেলার একাংশ ও ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। বুধবার আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ