বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল গফুর (কন্সটেবল নং ৯৬১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ছনপাড়ায় এ দুর্ঘটনা হয়। এসময় আব্দুল মান্নান নামে আরেক এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

থানা পুলিশ জানায়, বুধবার ঢাকা সিলেট মহাসড়কের ছনপাড়ায় এলাকায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-০২৪৭) পুলিশ সদস্য আব্দুল গফুর ও আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এসময় মহাসড়কের পড়ে গিয়ে গুরুতর আহত হন হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গফুরকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দায়িত্ব পালনকালে বাসটি তাদের ধাক্কা দিলে দুজন ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর আব্দুল গফুর মারা যান। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ