মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

নির্বাচিত সরকারের সঙ্গেই যুক্তরাষ্ট্রের আলোচনা করা উচিত : জাহেদ উর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, নির্বাচিত সরকারের সঙ্গেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনা করা উচিত। অনির্বাচিত সরকার স্থায়ী নয়, শেষ পর্যন্ত এদের বিদায় নিতে হবে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মৌলিক রাজনৈতিক সংস্কার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া দলটি নির্বাচনে অংশ নাও নিতে পারে।

তিনি উল্লেখ করেন, এনসিপি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন পরিবর্তন, বিচার বিভাগের সংস্কারসহ নানা দাবি জানিয়ে আসছে। সম্প্রতি দলটির যুব সংগঠনের এক অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারী প্রকাশ্যে বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।” অন্যদিকে আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, “জুলাই সনদের এক বিন্দুও ছাড় দেব না।”

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক অবস্থান বোঝার জন্যই বিভিন্ন দলের সঙ্গে কথা বলে। তবে এসব আলোচনা নির্বাচিত সরকারের সঙ্গেই হওয়া উচিত।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ