মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস ‎জামিয়া কাসেম নানুতবী ঢাকায় দিনব্যাপী সিরাত কর্মশালা আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ

বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকী।

সোমবার (২৪ আগস্ট) সাক্ষাৎকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বুলবুল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়জিদ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি রবিউল ইসলাম, জেলা সভাপতি মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব কাম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিহতের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সাক্ষাৎকালে থানার ওসির সঙ্গে হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইসলামী যুব আন্দোলনের নেতারা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ