সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ

বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আব্দুল মজিদ

নারীর গন্তব্যে নিরাপদে পৌঁছা নিশ্চিত করতে ও আগ্রাসী হাতের অশ্লীল স্পর্শ থেকে উদ্ধারের জন্য আপনি আলাদা বাসের ব্যবস্থা করেছেন, অনেক ভালো কথা ।

কিন্তু অফিসে সিনিয়র বসদের যে আগ্রাসী হাতগুলো পদোন্নতি ও চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত নারীর ইজ্জত হরণ করছে তার হাত থেকে বাঁচানোর জন্য কি ব্যবস্থা করেছেন ?

আপনি আধা ঘন্টার নিরাপত্তাহীনতাকে সংকট মনে করেছেন কিন্তু অফিসের ১০ ঘন্টার নিরাপত্তাহীনতাকে সংকট মনে করছেন না । এটা একটা দ্বিচারিতা নয় কি ?

বাসের নিরাপত্তাহীনতা সাধারণত পরকীয়া সৃষ্টি করে না । পারিবারিক বন্ধনের জন্য তেমন কোন সংকটও সৃষ্টি করে না । কিন্তু অফিসের নিরাপত্তাহীনতা দাম্পত্য কলহ ও পারিবারিক বিচ্ছেদের কারণ হতে পারে যা একসময় সন্তানগুলোকে এতিম বানিয়ে দেয় । চোখে দেখা অভিজ্ঞতার আলোকে বলছি ।

দিনশেষে ফলাফল দাঁড়ালো আপনি অপরিচিত রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে পরিচিত রাক্ষসের হাতে নারীকে তুলে দিলেন ।

তাই কেবল যাত্রা পথে নয় বরং জীবনের সব ক্ষেত্রেই নারী-পুরুষের সহাবস্থান ধ্বংস করতে না পারলে দিনশেষে এটাও একটা নিষ্ফল কাজ  হিসাবে গণ্য হবে হবে ।

তখন লোকে বলবে কৈ মাছ গরম তেল থেকে বাঁচতে যেয়ে আগুনে ঝাঁপ দিল ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ