বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব’ নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই গড়ে উঠবে আদর্শ নেতৃত্ব: ছাত্র জমিয়ত সভাপতি বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত প্রথম ওহি—‘পড়ো’ দিয়ে শুরু ১২ রবিউল আউয়াল উপলক্ষে নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি নেতৃত্বাধীন সরকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এর মধ্যেই এই ইস্যুতে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাবধান করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। 

রোববার (১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী প্রদানের প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। এই প্রতারক চক্র সম্মানী পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ প্রেরণ কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।

এ বিষয়ে প্রকৃত তথ্য হলো- সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা যায় সেলক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরীর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসকল মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরূপ তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানী প্রদানের নিশ্চয়তা বহন করে না।

এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সাথে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ