নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ার দক্ষিণ ভাদাইল জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ কমপ্লেক্সে হুব্বে রাসূল সা. ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত কনফারেন্স ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। প্রধান অতিথি ছিলেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইসরাফিল হোস