শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় নগরীর টাউন হল মোড়ের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা. ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি, শৃঙ্খলা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা, হিংসা-বিদ্বেষ ও বিভাজন দূর করতেও মহানবী সা.-এর আদর্শ অনুসরণ করা জরুরি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, মহানবী সা.-এর জীবন ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর ধৈর্য, সততা ও ক্ষমার শিক্ষা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান মহানবী সা.-এর জীবনী থেকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মহানবী সা.-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন করা সবার দায়িত্ব।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহানবী সা.-এর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, মহানবী সা. ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা দিয়েছেন, তা অনুসরণ করলে সমাজের নানা বিভাজন ও অস্থিরতা দূর করা সম্ভব। তাঁর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ নাগরিকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার প্রধান মুরব্বি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী। এ সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বের নির্যাতিত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ