মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে।
বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে রবিউল আউয়াল উপলক্ষে ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী।’ একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করà¦