বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর ‘শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না’ চাঁদপুরের স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিশেষ সিরাত প্রতিযোগিতা চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, কী এর বিশেষত্ব সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল মানযুর ফাউন্ডেশন’।

বুধবার (২৬ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বরেণ্য আলেম, মুফতি, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেমেদ্বীন আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার নাজেমে তালিমাত ও দেশের খ্যাতিমান মুফতি মুফতি কিফায়াতুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুফতি মুহিবুল্লাহ, মাওলানা মুহাম্মাদ ইবনে হাফেজ্জী, চট্টগ্রাম দারুল মাআরিফ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাসুম বিল্লাহ, ক্যাপ্টেন শফিক সালাউদ্দিন, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা কাজী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণ ব্যক্তিরা।

এ সময় বক্তারা আল মানযুর ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সমাজ ও মানুষের কল্যাণে ফাউন্ডেশনটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষপর্বে আল মানযুর ফাউন্ডেশনের সফলতা, অগ্রযাত্রা ও কার্যক্রমে বরকত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে আল্লাহ তায়ালার কবুলিয়ত ও সহযোগিতা কামনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ