রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নির্বাচন জনগণের ওপর নির্ভর করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচন আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নয়, জনগণের ওপর নির্ভর করে। জনগণ ভোটমুখী হলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনের সময় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ এক লাখের বেশি সেনা মোতায়েন থাকবে। অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান এবং নির্বাচনের আগে আরও অভিযান জোরদার হবে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, রোহিঙ্গা ক্যাম্প নিয়েও হুমকির আশঙ্কা নেই। মাদক নিয়ন্ত্রণে কক্সবাজার এলাকায় ফোর্স বাড়ানো হয়েছে।

এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মাদক চোরাচালান ও দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সভায় আলোচনা হয়।

এমএইচ/.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ