শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার ও পরদিন সোমবার দুদিন ক্লাস-পরীক্ষা বর্জন করবেন তারা।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাত কলেজের প্রতিনিধি, সাত কলেজ সংস্কার আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাত কলেজ নিয়ে প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, সংস্কার কমিটি বাতিল, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবি জানানো হয়।

আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া বারী সাগর বলেন, রোববার ও সোমবার সাত কলেজে অভ্যন্তরীণ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কোনো ক্লাস পরীক্ষায় অংশ নেবে না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করবো। শিক্ষার্থীদের প্রতিপক্ষ কেউই নয়, তাদের প্রতিপক্ষ একটি সিন্ডিকেট। সাত কলেজকে অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে।

দেশের বিভিন্ন গুণীজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা চলমান আন্দোলনে সমর্থন করেছেন উল্লেখ করে দেশের সকল স্তরের মানুষের সমর্থন চান বারী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ