বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

চায়না এম্বাসির চার্জ দ্যা এফেযার্সের সাথে ইসলামী আন্দোলনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চীন এম্বাসির চার্জ দ্যা এফেয়ার্স ড. লিও ইউয়ানের আমন্ত্রনে ঢাকাস্থ এম্বাসিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

বৈঠকে ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীনের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানানো হয়। 

বৈঠকে রাজনীতি, আগামীর জাতীয় নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ হবার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। 

ড. লিও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উর্ধতন দায়িত্বশীলদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসিচব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মুহাম্মদ রাজন সিকদার।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ