সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

৮ সৌদি প্রবাসীর মুক্তির দাবি পরিবারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে আটক আট প্রবাসী বাংলাদেশির মুক্তি ও কর্মস্থলে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীদের পরিবার।

বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য মো. নুরুল কবির বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুন্ঠ সমর্থন ছিল চোখে পরার মত।

তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের পতনের পর  থেকে দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশিরাই বিজয় উল্লাসে মেতে উঠেন। তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের সমর্থকরা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, সে দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। এই ঘটনাকে কেন্দ্র করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা পুলিশ। যারা গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে আটক রয়েছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের আটকের কারণে তাদের পরিবার আজ অসহায় দিনযাপন করছেন।

সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ