শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএমের ঢাকাস্থ বিভাগীয় সম্পাদকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত মাওলানা ফজলুর রহমানের সঙ্গে মুফতি তাকী উসমানীর সাক্ষাৎ সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি

পদত্যাগের পর নির্বাচন কমিশনারদের বিক্ষুব্ধ জনতার ধাওয়া, জুতা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পদত্যাগের পর নির্বাচন কমিশন ভবন ছাড়ার সময় কমিশনারদের ধাওয়া দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এছাড়াও দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বেলা ১২টায় লিখিত বক্তব্য শুরু করেন কাজী হাবিবুল আউয়াল। এসময় দুজন কমিশনার সঙ্গে থাকলেও বাকি দুজন নিজেদের রুমেই অবস্থান করেন।

শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের সঙ্গে 'সৌজন্য বিনিময়' হিসেবে অভিহিত করে আউয়াল কমিশন। যদিও লিখিত বক্তব্য শেষে গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি।

 বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান কাজী হাবিবুল আউয়াল।

একযোগে এমন পদত্যাগ কমিশনের ইতিহাসে নজিরবিহীন। পদত্যাগের পরপরই কমিশন ভবন ত্যাগ করেন তারা।

তবে আগেই থেকেই বাইরে অবস্থান করা বিক্ষুব্ধ জনতা সদ্য বিদায়ী আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় অনেকে ধাওয়া দেন বিদায়ী কমিশনারদের।

নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ