মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ডা. শফিকুর রহমান

টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালীসহ দেশের ৯টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ পানিতে ভাসছে। লাখো বনি আদম, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানি না, এ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপণ্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই দাঁড়াই।’

তিনি বলেন, ‘মহান রাব্বুল আল-আমিনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের অসিলা হিসেবে পরিবর্তন করে দেন। হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানি করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদেরকে এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের ওপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আমার বিপন্ন ভাইবোনদের কাছে আমি যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ