শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়ে কাদিয়ানি তথাকথিত আহমদিয়া সম্প্রদায়ের মামলায় নিরিহ মুসলমানদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

শনিবার (১৮ মে) সকাল ৮ টায় খতমে নবুওয়ত কার্যালয়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশের এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক ৩৭ টি ষড়যন্ত্রমুলক মামলায় নাম উল্লেখ করে প্রায় আড়াই হাজার নিরিহ মুসলমানদের আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েক হাজার। এ সকল মামলার মাধ্যমে কাদিয়ানিরা সরল ও নিরিহ মুসলমানদের কাদিয়ানী হওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্যথায় তারা গ্রেফতার ও জেলহাজতের ভয় দেখাচ্ছে। গ্রেফতার আতঙ্কে জনগণ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে।

নেতৃবৃন্দ গ্রেফতাকৃতদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর কাউকে গ্রেফতার বা হয়রানি করা হলে আপামর জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংগঠনের আহ্বায়ক মাওঃ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মুফতী আরিফ বিল্লাহ, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা নাজমুল হক, মুফতী আরিফুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ