বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাটখিল উপজেলা পরিষদ গেট সংলগ্ন ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী হোসেন (৪৫) উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিজভী মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার পথে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা পরিষদের গেটের পাশের সড়কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান।

চাটখিল থানার উপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ