মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড পরিকল্পিত কিছু না। এটি দুর্ঘটনা। এতে দুইপক্ষেরই দোষ থাকে।

মঙ্গলবার (৫ মার্চ) ডিসি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারিক আহমেদ সিদ্দিক বলেন, মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এখনও। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা কারও সঙ্গে আগ্রাসনে যাব না। তবে যেকোনও সমস্যা মোকাবিলায় প্রস্তুত আছে সেনাবাহিনী।

সম্প্রতি দেশে বারবার আগুন লাগার ঘটনা পরিকল্পিত কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিকল্পিত কি না, তা উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ করে পরপর আগুন লাগার ঘটনা কারও গাফিলতির কারণে হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে সাম্প্রতিক বেইলি রোডসহ চট্টগ্রামের চিনির গুদামে আগুন লাগার ঘটনায় অর্থনীতির উপর আঘাত আসতে পারে। বিনিয়োগের উপর আঘাত আসতে পারে। তবে এখন অর্থনৈতিক পরিস্থিতি ভালোর দিকে। সংকট থেকে বের হওয়ার চেষ্টা চলছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ