বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নুরুল বশর আজিজীকে সভাপতি, ইউসুফ আহমাদ মানসূরকে সহ-সভাপতি ও মুনতাসির আহমদকে সেক্রেটারি করে ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৪ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলনে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করীম।

সদ্য সাবেক সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও  আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম, কে এম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, আদর্শ রাষ্ট্র গড়তে আদর্শ‌ মানুষ প্রয়োজন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রতিটি কর্মীদের নৈতিকতা, যোগ্যতা, দক্ষতা ও আদর্শের দিক থেকে উত্তম মানে নিজেদের গড়ে তুলতে হবে। দ্বীন বিজয়ের সংগ্রামে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

উল্লেখ্য, নুরুল বশর আজিজী ২০২৩ সেশনে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। নতুন সহসভাপতি ইউসুফ আহমাদ মানসূর ছিলেন একই সেশনের সেক্রেটারি। এছাড়াও নতুন সেক্রেটারি মুনতাসির আহমদ ২০২৩ সেশনে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ