বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তৃতীয় দফায় আবারো বাড়ছে হজ নিবন্ধনের সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বিতীয় দফায়ও কাঙ্ক্ষিত সাড়া না মেলায় তৃতীয় দফায় বাড়তে চলেছে হজ নিবন্ধনের সময়। এখনও ৯০ হাজারের বেশি কোটা ফাঁকা রয়েছে। ফলে নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত আসছে। তবে এ পর্যায়ে নিবন্ধনের সময় কতদিন বাড়ানো হবে, সেটি এখনও জানা যায়নি।

রোববার (১৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, হজ নিবন্ধনের সময় আরো এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় নিবন্ধনের সময় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফায় সময় বাড়ানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক বলেন, দ্বিতীয় দফার মেয়াদ ১৮ জানুয়ারি শেষ হবে। যেহেতু এখনও কাঙ্ক্ষিত নিবন্ধন হয়নি, তাই আবারও সময় বাড়ানো হবে। তবে কতদিন সময় বাড়বে তা এই মুহূর্তে বলতে পারছি না।

চলতি বছরে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন হজ করতে পারবেন। গত ১৫ নভেম্বর থেকে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৪৩৪ জন। সেই হিসেবে এখনও ফাঁকা রয়েছে ৯০ হাজার ৭৬৪টি।

এবার সরকার সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করেছে। আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।ন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ