বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাতারাতি সমাধান হবে না: নতুন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। রাতারাতি কোনো সমস্যা সমাধান করা সম্ভব না। সময় লাগবে।

রাজধানীর সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, সমস্যা সমাধানে অবশ্যই কাজ করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন হবে। কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না। এ জন্য সময় দিতে হবে।

রোজায় বাজার নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সামনে রমজান মাস। দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে উচ্চ অগ্রাধিকার থাকবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করব। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ