বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নৌকা প্রতীকেই নির্বাচন করবে ১৪ দলীয় জোট : ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন বলে বৈঠকে জানিয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় জোট নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

তিনি বলেন, জোটের মর্যাদা সম্মান রক্ষা করে আসন বণ্টন হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার লক্ষে আলোচনা চলছে। সময় হলে জানানো হবে। ১৪ দলের প্রার্থীদের আসনে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী না থাকার ব্যাপারেও বৈঠকে আলোচনা চলছে বলে জানান তিনি।

এর আগেও জোটগতভাবে নৌকা প্রতীকে নির্বাচন করেছে ১৪ দলীয় জোট। গত সংসদে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল। এবার দ্বিগুণ প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে।

গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ