বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সমাবেশের অনুমতি চেয়ে ইসিতে আওয়ামী লীগের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করার অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।  

আজ রবিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, ‘আগামী ১০ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন। উক্ত সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।’

 এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নিতে হবে।

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ