বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীর জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির ১১ নেতাকর্মীকে পাঁচ বছর আগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার মামলায়  আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনেরর আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিএনপি নেতা আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারি, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি, আলী মিয়া।


জানা যায়, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

 

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ