বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

প্রার্থীদের মনোনয়নপত্রের যাচাইবাছাই প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে । যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত । প্রার্থীরা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ।

চব্বিশের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। সময় বাড়ানোর গুঞ্জন থাকলেও তা করা হয়নি। এবারের ভোটে অংশ নিচ্ছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। আর ৩শ’ আসনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। এছাড়া মনোনয়নপত্র যাছাইবাছায়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সবশেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এদিনই শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

 

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ