বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত

বিরোধী দলবিহীন নির্বাচন দেশকে বিপর্যয়ের ফেলবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনকে বৈধ করার জন্যে নিজেদের মধ্যেই ডামি প্রার্থী সৃষ্টি করে নির্বাচনী বৈতরণি পার পাবে না সরকার। আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও সরকার গোঁয়ার্তুমির পথ পরিহার করে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করে একপেশে নির্বাচন করার পথে এগোচ্ছে। এতে দেশ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়বে বলে অর্থনীতিবিদগণ আশঙ্কা প্রকাশ করছেন।

আজ সোমবার বিকেলে পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান সঙ্কটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: আসন্ন নির্বাচন নিয়ে চরমোনাই পীরের ‘জাতীয় সংলাপ’ আগামীকাল

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ¦ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী,  সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা নুরুল ইসলাম আল আমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, শহিদুল ইসলাম কবির প্রমূখ। 

মহাসচিব বলেন, সরকার জনগণের সমর্থন হারিয়ে দিশেহারা হয়ে পরছে। বড় রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি তোয়াক্কা না করে একতরফা নির্বাচন আত্মঘাতির শামিল। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ