মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা দেখার বিষয় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তবে পুনঃতফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে।


শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, ভোটাররা এলেই সেটা অংশগ্রহণমূলক হবে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা দলের ওপর নির্ভর করে। তাদের নেতাদের ওপর, দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। জনগণ যদি নির্বাচনে ভোট দান করে, সেটাই অংশগ্রহণ নির্বাচন।

ভোটের দিন ইন্টারনেট সচল থাকা নিয়ে তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। নির্বাচনের দিন যেন নেটওয়ার্ক বন্ধ না হয়, সেজন্য আগেই আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছি। তবে আইপি টিভিগুলো যেন কোনোরকম অপপ্রচার না করে, সে বিষয়ে সচেতন হতে হবে সবাইকে।


ইসি বলেন, নিরপেক্ষতাহীনতা যেন না হয়, সেজন্য জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছি। নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা আমাদের দেখার বিষয় না। নিবন্ধিত ৪৪ দলের কেউ যদি আমাদের আমন্ত্রণে না আসে, তবে আমাদের কিছু করার নেই। আমাদের বাধ্যবাধকতা আছে ৮ জানুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে  বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। ওরা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোনও তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ