মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে না যাওয়ার ঘোষণা সমমনা ইসলামী দলগুলোর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আমরা দীর্ঘ দিন যাবত দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানিয়ে আসছি। আমরা মনে করি বিরাজমান পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে কোন ভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং এই মূহুর্তে দেশে নির্বাচনের কোন পরিবেশও নেই। এমতাবস্থায় জনমতকে উপেক্ষা করে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নেই। যেহেতু দেশের সাধারণ মানুষ মনে করে যে, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়, তাই সরকারকে ঘোষিত একতরফা তফসিল বাতিল করে তাদের ন্যায়সঙ্গত এ দাবী মেনে নিয়ে পুনঃতফসিল ঘোষণা করতে হবে।

আজ (২১ নভেম্বর) মঙ্গলবার বাদ যোহর জামিয়া ইসলামিয়া নূরিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচরে সমমনা ইসলামী দলসমূহের সভায় শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পর্টির যুগ্মমহাসচিব মাওলানা মোস্তাফীজুর রহমান মাহমূদী, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইলিয়াস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ