সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

জয় যুক্তরাষ্ট্রেই আছেন: আরাফাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রেই আছেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। বৃহস্পতিবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

তিনি লেখেন, ‘বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী গত বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে, সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা এবং মিথ্যাচারের আবর্তে।’

আরাফাত আরও জানান, ‘সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন তার সাথে আমার দেখাও হয়েছিল। ৩ মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই।’

তিনি আরও জানান, ‘বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায়ই অবস্থান করছেন। জয় তার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন তার নিজের বাসায়।’

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ