রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

৭৩ দিনে হাফেজ হলেন ১৩ বছরের মুসাইব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মাত্র ৭৩ দিনে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন ১৩ বছরের মুসাইব হোসাইন। দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করার এই কৃতিত্বে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান।

মুসাইব গৌরনদী উপজেলা গেটসংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তিনি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে।

পারিবারিক ও মাদরাসা সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী মুসাইব। প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় স্থান করে নিয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি।

ছেলের মেধা ও প্রতিভা দ্বীনি শিক্ষায় কাজে লাগানোর উদ্দেশ্যে পরে তাকে হিফজুল কুরআন মাদরাসায় ভর্তি করেন পরিবারের সদস্যরা। মাদরাসায় ভর্তি হওয়ার পর শিক্ষকেদের আন্তরিক তত্ত্বাবধান ও নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ২ মাস ১৩ দিনে (৭৩ দিনে) পুরো কুরআন মুখà¦