সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারাম তথা গ্র্যান্ড মসজিদের ধর্মীয় বিষয়ক উপপ্রধান হিসেবে অধ্যাপক ড. ফারিদ আল-গামদিকে নিয়োগ দিয়েছেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে তিনি মসজিদুল হারাম বিষয়ক প্রেসিডেন্সির ব্যবসায় উন্নয়ন কার্যক্রমও তত্ত্বাবধান করবেন।

ড. ফারিদ আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বও পালন করেছেন তিনি। শিক্ষা, প্রশাসন ও ধর্মীয় সেবাবিষয়ক কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্বে তিনি মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক কার্যক্রমের পাশাপাশি ব্যবসায় উন্নয়নসংক্রান্ত কার্যক্রম তদারক করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সেবা আরও উন্নত ও কার্যকর করা সম্ভব হবে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা উন্নত করতে সৌদি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে প্রশাসনিক কার্যক্রম ও দায়িত্ব বণ্টনে বিভিন্ন পরিবর্তন আনছে। নতুন এ নিয়োগও সেই ধারাবাহিকতার অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ