বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি। একই দিন পবিত্র মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বু‘আইজান।

শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি মসজিদুল হারামের অন্যতম ইমাম। তিনি ১৩৮৫ হিজরির ২৭ জিলহজ জন্মগ্রহণ করেন। পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কিরাআত বিষয়ে তাঁর স্নাতক ডিগ্রি অর্জিত হয় ১৪০৯ হিজরিতে এবং ডক্টরেট সম্পন্ন করেন ১৪২৩ হিজরিতে।

বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৪২৮ হিজরি থেকে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বিন সুলাইমান আল-বু‘আইজান মসজিদে নববির ইমাম ও খতিব। তিনি মদিনার ইসলামি বিশ্ববিদ্যাà