সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করেছে আন্তর্জাতিক পরিবহন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনড্রাইভ। এর মাধ্যমে জেদ্দা ও রিয়াদের পর সৌদি আরবের তৃতীয় শহরে সেবা সম্প্রসারণ করল প্রতিষ্ঠানটি।

নতুন এ সেবার ফলে মক্কার বাসিন্দা ও দর্শনার্থীরা যাতায়াতের জন্য আরও একটি পরিবহন সুবিধা পাবেন। বিশেষ করে ওমরাহ ও হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়া মুসল্লিদের জন্য সেবাটি অতিরিক্ত পরিবহন বিকল্প হিসেবে কাজে আসবে।

আর্সেন তোমস্কি প্রতিষ্ঠিত ইনড্রাইভ বর্তমানে বিশ্বের ৪৭টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি রাইড-হেইলিংয়ের পাশাপাশি পণ্য পরিবহন, আসবাবপত্র স্থানান্তর ও লাগেজ পরিবহনসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ