বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বুধবার (২৯ জুলাই) মসজিদে নববী-তে পরিচালিত পবিত্র কোরআন হিফজের হালাকা (শিক্ষাচক্র) এবং হাদিস ও ইসলামি জ্ঞানচর্চার বিভিন্ন পাঠচক্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি এসব শিক্ষাক্রমের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসব কার্যক্রমের মাধ্যমে মুসল্লি ও শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন মুখস্থ করা, তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা এবং মহানবী হজরত মুহাম্মদ সা.-এর সুন্নাহ ও ইসলামি জ্ঞান অর্জনের বিভিন্ন উদ্দেশ্যমূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

মসজিদে নববীতে নিয়মিতভাবে পরিচালিত এসব শিক্ষা কার্যক্রমে বিভিন্ন বয়সী শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। কোরআন শিক্ষা ও সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ