বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


হজ সামনে রেখে কুরআন ছাপায় ব্যস্ত কিং ফাহাদ কমপ্লেক্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সৌদি আরবের কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কুরআন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বিপুল পরিমাণ কুরআন ও ইসলামি প্রকাশনা বিতরণ করা হবে। প্রতি বছরের মতো এবারও হজের সময়কে কেন্দ্র করে বিশেষ এই বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি জানায়, তারা বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ কপি পবিত্র কুরআন, বিভিন্ন ভাষার অনুবাদ এবং ইসলামি গ্রন্থ মুদ্রণ করে থাকে। এসব প্রকাশনা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, হজ মৌসুমে হজ পালনে আগত লক্ষাধিক মুসলিমের মাঝে কুরআন বিতরণ কার্যক্রম বিশেষ গুরুত্ব পায়। হাজিদের ধর্মীয় জ্ঞান ও তেলাওয়াতের সুবিধার্থে বিভিন্ন ভাষার অনুবাদসহ কুরআনের কপি সরবরাহ করা হয়।