সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায়

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা তারিক জামিল। ভিডিওটিতে একটি হ্যান্ডশেকের দৃশ্য দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে অনলাইনে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কিছু ব্যবহারকারী দাবি করেন, সেখানে একজন নারীর সঙ্গে করমর্দনের দৃশ্য রয়েছে—যা নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়।

পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে মাওলানা তারিক জামিল বলেন, ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রেক্ষাপট ছাড়া সেটিকে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি দাবি করেন, উদ্দেশ্যমূলকভাবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, তিনি সবসময় ইসলামি নীতিমালা ও শালীনতার সীমার মধ্যেই নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করেন এবং তার ব্যক্তিগত বা ধর্মীয় অবস্থান নিয়ে ভুল ব্যাখ্যা না করার আহ্বান জানান।

ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, প্রেক্ষাপট ছাড়া ভাইরাল কনটেন্ট দ্রুত ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, তাই এমন বিষয় যাচাই ছাড়া শেয়ার করা থেকে সতর্ক থাকা প্রয়োজন।

সূত্র: ডেইলি পাকিস্তান

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ