রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

কুরআন প্রতিযোগিতায় থাকবে নারীরাও, অনুমোদন দিলেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় নারীদের জন্য পৃথক বিভাগ যুক্ত করার অনুমোদন দিয়েছেন। এর ফলে এই আন্তর্জাতিক ধর্মীয় প্রতিযোগিতায় এবার থেকে নারী প্রতিযোগীরাও আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারবেন।

ধর্মীয় এই আয়োজনে নতুন এই সংযোজনকে প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে কুরআন তেলাওয়াত ও ইসলামি শিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ তৈরি হবে।

এই সিদ্ধান্তকে ধর্মীয় অঙ্গনে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি আরবের বাদশাহর এই অনুমোদনের মাধ্যমে দেশটির ধর্মীয় কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও সুসংগঠিত ও বিস্তৃত হওয়ার পথ তৈরি হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: সৌদি গেজেট

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ